
পশ্চিমবঙ্গের এক মহিলাকে বেঙ্গালুরু গ্রামীণ এলাকার গাঙ্গোন্দানাহল্লির একটি বাড়িতে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। সেই মহিলার বাড়িতে ডাকাতিরও অভিযোগ উঠেছে ধর্ষকদের বিরুদ্ধে।
গত মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিট থেকে মধ্যরাতের মধ্যে এই ঘটনা ঘটে। পাঁচজন লোক মিলে এই হামলা চালায় বলে জানা গিয়েছে। রাত ১২টা ৩০ মিনিট নাগাদ পুলিশ নির্যাতিতার বড় ছেলের কাছ থেকে একটি ফোন পায়।
এর পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ইতিমধ্যেই এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বেঙ্গালুরু গ্রামীণ পুলিশ সুপার সিকে বাবা বলেন, অভিযুক্তরা কেবলমাত্র যৌন নির্যাতনই করেনি, বরং বাড়ি থেকে দুটি মোবাইল ফোন এবং ২৫ হাজার টাকাও চুরি করে নিয়ে গেছে। নির্যাতিতা এখন বিপদমুক্ত আছেন।
