বাজি ফাটানোয় সাউথ সিটিতে পুলিশি তাণ্ডব, সরব শুভেন্দু 

0
142
ছবি সৌজন্যে :ফেসবুক
দীপাবলিতে বাজি ফাটানোয় অভিজাত সাউথ সিটি আবাসনে পুলিশের বিরুদ্ধে সেখানে ঢুকে আবাসিকদের অন্যায়ভাবে গ্রেফতার, মারধর ও ধম্কানোর অভিযোগ তুলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, আলোর জয় আর অন্ধকারের পরাজয়ের পবিত্র প্রতীক। কিন্তু আজ এই পবিত্র উৎসবে হিন্দুরা তাদের মতো করে আনন্দ ও উৎসব পালন করতে পারছে না। যে দিনটিতে আনন্দ ভাগ করে নেওয়ার দিন, সেই দিনেও সৃষ্টি হচ্ছে নানা রকম বাধা ও নিয়ন্ত্রণ।
এটা শুধু উৎসবের আনন্দে নয় হিন্দুদের সাংস্কৃতিক ও ধর্মীয় অধিকারে সরাসরি হস্তক্ষেপ। হিন্দু বিরোধী পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই হিন্দু সমাজ আজ সেই অধিকার হারিয়ে ফেলেছে।