স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব, নার্সের মাথা ফাটালেন মদ্যপ

0
351
ছবি সৌজন্যে : নিজস্ব
মহিলা চিকিৎসককে নিগ্রহের আবহে এইবার বীরভূমের মহম্মদবাজারে কাঁইজুলি বিপিএইচসি-তে এক স্বাস্থ্য কর্মীকে নিগ্রহের ঘটনা প্রকাশ্যে এসেছে। মদ্যপ অবস্থায় এক নার্সের উপর হামলার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকে আবারও প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা।
 জানা গিয়েছে, আহত হন নার্সিং ওই স্টাফ। তাঁর নাম রিনা মণ্ডল। তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বিপিএইচসি-র কাজ শেষ করে তিনি অফিস থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকায় মদ্যপ এক স্থানীয় যুবক ঢুকে পড়েন ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অভিযোগ, এরপর নার্সের থেকে বিভিন্ন ধরনের ওষুধ চাইতে থাকেন তিনি। তারপরই হঠাৎ পাথর নিয়ে হামলা চালায় অভিযুক্ত। ক্রমাগত পাথরের বাড়ি মারতেই থাকে।
তখনই নার্সিং স্টাফের মাথায় আঘাত করে বলে অভিযোগ। স্থানীয়রা এসে ওই যুবককে ধরে ফেলেন। পরে মহম্মদবাজার থানার পুলিশ অভিযুক্তকে আটক করে। আহত মহিলাকে সিউড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় ২২ টি সেলাই পড়েছে। ধৃত ওই যুবকের নাম রাজিব কাহার।