গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment অনন্ত সিং-এর চরিত্রে জিৎ

    অনন্ত সিং-এর চরিত্রে জিৎ

    0
    177
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সমস্ত জট কাটিয়ে এবার কালীপুজোর দিনই হয়ে গিয়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত-এর মুহরত। নিয়ম মেনে পুজো সম্পন্ন হওয়ার পর শুরু হয়ে গিয়েছে ছবির কাজ। শোনা গিয়েছিল, বিভিন্ন কারণে ছবির কাজ পিছিয়ে গিয়েছিল।
    বিপ্লবী অনন্ত সিংয়ের বায়োপিকে সুপারস্টার জিৎ। চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম নায়ক ছিলেন বিপ্লবী অনন্ত সিং।পরিচালনায়  পথিকৃৎ বসু। এদিন মুহরত অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক সহ জিৎ, টোটা রায়চৌধুরি, রজতাভ দত্ত ছাড়াও আরও অনেকে। ছবি ঘোষণার পর থেকেই উত্তেজনার পারদ যেন বেড়েই চলছিল জিৎ ফ্যান মহলে।কলকাতা সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় হবে ছবির শুটিং। গল্পটি ১৯৬০-এর দশকের কলকাতার পটভূমিতে নির্মিত। স্বাধীনতার পর, সামাজিক দুর্নীতি এবং সাধারণ মানুষের শোষণের দ্বারা হতাশ হয়ে, অনন্ত সিং বঞ্চিতদের মধ্যে সম্পদ পুনর্বণ্টন করার জন্য ব্যাংক ডাকাতি এবং শক্তিশালী ব্যক্তিত্বদের দিকে ঝুঁকে পড়েন।
    ইন্সপেক্টর দুর্গা রায়ের নেতৃত্বে পুলিশ যখন তাকে খুঁজে বের করার চেষ্টা করে, তখন অনন্তের সূক্ষ্ম পরিকল্পনা এবং সামরিক দক্ষতা তাকে এগিয়ে রাখে ও পুলিশের কাজ কঠিন হয়ে পড়ে।সেই ঘটনাই তুলে ধরা হবে এই ছবিতে।এই দুর্গা রায়ের চরিত্রেই দেখা যাবে টোটা রায় চৌধুরিকে। প্রসঙ্গত, জিৎকে এই প্রথম যাবে কোনো বায়োপিক ছবিতে।