গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Nadia কল্যাণীতে বিজেপির সিএএ ক্যাম্পে গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার

    কল্যাণীতে বিজেপির সিএএ ক্যাম্পে গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার

    0
    301
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কল্যাণীতে বিজেপির সিএএ সহায়তা ক্যাম্পে গোষ্ঠীদ্বন্দ্বে ধুন্ধুমার। বুধার বিজেপির পার্টি অফিসের পাশে থাকা সিএএ ক্যাম্পে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
    ১৬ সেপ্টেম্বর কল্যাণীর সেন্ট্রাল পার্ক এলাকায় ওই ক্যাম্পের উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অভিযোগ স্থানীয় বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীদের সঙ্গে দলেরই আরেকা অংশের মধ্যে বচসা বাধে। এরপরেই ক্যাম্পে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলেরই একটা অংশ।
    যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অম্বিকা রায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।