গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International রাশিয়ার সংস্থায় নিষেধাজ্ঞা ট্রাম্পের, স্তুতি জেলেনস্কির

    রাশিয়ার সংস্থায় নিষেধাজ্ঞা ট্রাম্পের, স্তুতি জেলেনস্কির

    0
    95
    ছবি সৌজন্যে : এক্স
    রাশিয়ার দুই তেলশোধক সংস্থার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
    যুদ্ধবিরতি নিশ্চিত করতে হলে রাশিয়াকে আরও চাপ দেওয়ার প্রয়োজন বলেও মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে বসার কথা জেলেনস্কির। সেখানেই তিনি রাশিয়ার তেল সংস্থার উপরে চাপানো নিষেধাজ্ঞা নিয়ে বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ।
    তিনি আরও জানান, রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি হওয়া সম্ভব। কিন্তু তার জন্য রাশিয়াকে আরও চাপ দেওয়া প্রয়োজন। মস্কোকে ইউক্রেনের জমি ছেড়ে দেওয়ার বিষয়টিও উড়িয়ে দিয়েছেন জেলেনস্কি।