গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International নির্বাচনে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা প্রহসন : সজীব

    নির্বাচনে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা প্রহসন : সজীব

    0
    195
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশ নির্বাচনে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করলে সেই নির্বাচন প্রহসনে পরিণত হবে। এক সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।

     

    তিনি বলেছেন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি সঠিক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে।

     

    এই নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হতে হবে। সজীব ওয়াজেদ জয় বলেছেন, এখন যা ঘটছে তা আসলে তাঁর মা এবং আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখার একটি প্রচেষ্টা।