দমদমে পুড়িয়ে মারার চেষ্ট। তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের

0
120

প্রকাশ্যে এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতে দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলের সাফাই রসিকতার ছলে এমনটা হয়েছে। জানা গিয়েছে দমদমের নাগেরবাজারের বেদিয়াপাড়ার তারকনাথ কলোনির বাসিন্দা রঞ্জিত কর্মকারের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় সুমন ব্যানার্জি, সুশান্ত দাস এবং সাগর নামে এলাকারই তিন যুবক।