গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National অন্ধ্রপ্রদেশে বাসে আগুন, ঝলসে মৃত ২৫

    অন্ধ্রপ্রদেশে বাসে আগুন, ঝলসে মৃত ২৫

    0
    110
    ছবি সৌজন্যে : এক্স
    ভয়াবহ অগ্নিকাণ্ডে একসঙ্গে ২৫ যাত্রীর মৃত্যু হয়েছে অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার কাল্লুর মণ্ডলের চিন্নাতেকুর এলাকায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হাইওয়ের উপর বাসটির সঙ্গে একটি বাইকের ধাক্কা লাগে। সংঘষের জেরে বাসে আগুন লেগে যায়।
    ঘটনাস্থলেই একাধিক যাত্রী প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। তবে অনেকেই কোনওক্রমে বাস থেকে বেরিয়ে আসতে পেরেছেন। আহতদের দ্রুত উদ্ধার করে কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের কয়েকটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ মিলে উদ্ধারকাজ চালাচ্ছেন। ভয়াবহ এই দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে এবং বাসে মোট কতজন যাত্রী ছিলেন, তা জানার চেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ঘটনাস্থলের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।
    এক সর্বভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএনএ পরীক্ষার পরেই মৃতদের সঠিক সংখ্যা নিশ্চিত করা হবে। এই ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকার আথিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।