গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Technology প্রতারণা ঠেকাতে সেফটি টুল আনছে মেটা

    প্রতারণা ঠেকাতে সেফটি টুল আনছে মেটা

    0
    220
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইউজারদের অনলাইন প্রতারণা থেকে সুরক্ষা দিতে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে নতুন টুল চালু করছে অ্যাপ দুটির মূল কোম্পানি মেটা।কোম্পানিটি বলেছে, ২০২৫ সালের শুরু থেকে মায়ানমার , লাওস, কম্বোডিয়া, সংযুক্ত আরব আমিরশাহী ও ফিলিপিন্সে চিহ্নিত প্রতারণামূলক বিভিন্ন কেন্দ্রের সঙ্গে জড়িত প্রায় ৮০ লাখ অ্যাকাউন্ট শনাক্ত ও বন্ধ করেছে তারা।

    বৈধ কোম্পানির গ্রাহক সেবার নাম ব্যবহার করে মানুষকে ঠকানোর চেষ্টা করছিল এমন ২১ হাজারেও বেশি ফেসবুক পেজ মুছে দিয়েছে মেটা।তবে কোম্পানিটি বলেছে, এখনো অনেক কাজ বাকি, বিশেষ করে বয়স্ক ইউজারদের সুরক্ষার ক্ষেত্রে। কারণ তারা প্রযুক্তি বিষয়ে তেমন অভিজ্ঞ নন এবং প্রতারকদের নতুন কৌশল সহজে বুঝতেও পারেন না। বলা হচ্ছে হোয়াটসঅ্যাপে ইউজার যদি ভিডিও কলের সময় স্ক্রিন এমন কারও সঙ্গে শেয়ার করতে যান যিনি তার কনটাক্ট লিস্টে নেই তবে সতর্কবার্তা দেখাবে অ্যাপটি। কারণ ব্যক্তিগত ও গোপন তথ্য, যেমন ব্যাংকিং তথ্য চুরি করতে প্রতারকরা প্রায়ই মানুষকে স্ক্রিন শেয়ার করতে প্ররোচিত করে।মেটা বলেছে, এ সতর্কবার্তায় স্পষ্টভাবে জানানো হবে কেবল বিশ্বাসযোগ্য ব্যক্তির সঙ্গেই স্ক্রিন শেয়ার করা উচিত। কারণ এতে ইউজার নিজের ফোনে যা কিছু দেখছেন সবই দেখতে পারবেন অপর পক্ষ।এদিকে, মেসেঞ্জার চ্যাটিংয়ে উন্নত স্ক্যাম শনাক্তের টুল পরীক্ষামূলকভাবে চালু করেছে মেটা।

    কোনো ইউজার যদি সন্দেহজনক বা প্রতারণামূলক বার্তা পান তবে সঙ্গে সঙ্গে সতর্কবার্তা দেখাবে অ্যাপটি, যাতে লেখা থাকবে, এই বার্তাটি সন্দেহজনক ও চাইলে বার্তাটি মেটার কাছে পাঠিয়ে এআই পর্যালোচনা করাতে পারেন।কোম্পানিটির এআই যদি বুঝতে পারে বার্তাটি স্ক্যাম বা প্রতারণার ঝুঁকি রয়েছে তবে ইউজারকে একটি তালিকা দেখানো হবে,যেখানে সাধারণ প্রতারণার কিছু চিহ্ন থাকবে, যেমন,অর্থের বিনিময়ে চাকরির প্রস্তাব, দ্রুত অর্থ উপার্জনের প্রতিশ্রুতি এবং বাড়ি থেকে করা যায়, এমন চাকরি।