ধর্ষণ: হাতে ২ পুলিশের নাম লিখে আত্মঘাতী মহিলা ডাক্তার

0
205
ছবি সৌজন্যে : এক্স
২ পুলিশ কর্তার বিরুদ্ধে টানা পাঁচ মাস ধরে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ এনে মহারাষ্ট্রের সাতারা জেলায় আত্মহত্যা করেছেন এক মহিলা চিকিৎসক।
মৃত চিকিৎসক তাঁর হাতে লেখা সুইসাইড নোটে দুই পুলিশ কর্তার বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। সরকারি হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসক সুইসাইড নোটে লিখেছেন, যে পিএসআই গোপাল বাদানে তাঁকে পাঁচ মাস ধরে একাধিকবার ধর্ষণ করেছেন।
পাশাপাশি যৌন হয়রানিও করা হয়েছে। অন্যদিকে পুলিশ অফিসার প্রশান্ত বঙ্কর তাঁকে মানসিকভাবে নির্যাতন করেছেন বলেই লিখে গিয়েছেন তিনি। তবে সুইসাইড নোটে উল্লেখিত পুলিশ কর্মকর্তারা এই বিষয়ে কোনও বিবৃতি দেয়নি। এমনকী পুলিশের তরফেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুইসাইড নোটের সত্যতা যাচাই করতে ফরেন্সিক পরীক্ষা শুরু হয়েছে।