অন্তর্বর্তী রক্ষাকবচ প্রত্যাহার, পরোয়া করেন না শুভেন্দু

0
145

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষাকবচ প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ১৫ টি মামলাও খারিজ করেছে আদালত। তাঁর বিরুদ্ধে থাকা চারটি মামলায় রাজ্য সরকার এবং সিবিআইকে যৌথভাবে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে তদন্ত শুরু করতে বলা হয়েছে। শুভেন্দু অধিকারীর কোনও বক্তব্য থাকলে সোমবারের মধ্যে আদালতে জানাতে হবে। ২০২২-র ৮ ডিসেম্বর শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। তাতে বলা হয়েছিল হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করা যাবে না।