গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home South 24 Pgs জীবনতলায় ব্যবসায়ীকে খুনের চেষ্টা, গ্রেফতার ৩

    জীবনতলায় ব্যবসায়ীকে খুনের চেষ্টা, গ্রেফতার ৩

    0
    216
    ছবি সৌজন্যে : নিজস্ব
    তোলাবাজির টাকা না পেয়ে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় এক ব্যবসায়ী কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে ৩ দুষ্কতার বিরুদ্ধে।
    যদিও ব্যবসায়ী সুব্রত মণ্ডলের মাথায় কোপ পড়লেও প্রাণ বেঁচে গিয়েছেন তিনি। জানা যাচ্ছে শুক্রবার গভীর রাতে পাশের গ্রামের একটি অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন গৌড়দা এলাকার বাসিন্দা সুব্রত। তখনই তাঁকে আচমকা দুষ্কৃতীরা ঘিরে ধরে তোলার টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে তখনই ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় কোপ বসিয়ে অন্ধকারে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
    সুব্রত মণ্ডলকে স্থানীয় হাসপাতালেও নিয়েও যান স্থানীয়রাই। এই ঘটনার পরপরই অভিযুক্ত ৩ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত অস্ত্রের কোনও খোঁজ পায়নি পুলিশ।