গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home South 24 Pgs বন্ধুর সঙ্গে মদ্যপানের পর দেগঙ্গায় ঘরে ক্ষতবিক্ষত দেহ

    বন্ধুর সঙ্গে মদ্যপানের পর দেগঙ্গায় ঘরে ক্ষতবিক্ষত দেহ

    0
    197
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বন্ধুর সঙ্গে মদ্যপানের পর দেগঙ্গায় ঘর থেকে রক্তাক্ত দেহ উদ্ধারে রহস্য বাড়ছে। জানা গিয়েছে বছর ৪৭-র বাবলু কর্মকার দিনমজুরের কাজ করতেন।
    ঘরে একাই থাকতেন। পাশের ঘরে বাবলুর মা থাকতেন। অভিযোগ প্রতিদিন রাতে বন্ধুদের নিয়ে বাড়িতে মদ্যপানের আসর বসাতেন। শুক্রবার রাত্যে এক বন্ধুর সঙ্গে মদ্যপান করছিলেন। এরপর শনিবার সকালে মা ও প্রতিবেশীরা ঘর থেকে বাবলু কর্মকারের রক্তাক্ত দেহ উদ্ধার করেন। শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
    পুলিশের অনুমান মদ্যপানের আসরে ঝামেলা থেকে খুন হয়ে থাকতে পারেন বাবলু। জিজ্ঞাসাবদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।