ছত্তীশগড়ে ২ গ্রামবাসীকে হত্যা মাওবাদীদের

0
153
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ছত্তীশগড়ের বিজাপুরে দুই গ্রামবাসীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে মাওবাদীদের বিরুদ্ধে। ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। শুক্রবার গভীর রাতে বাসা গুড়া থানা এলাকার নেলা কাঙ্কের গ্রামে ঘটনাটি ঘটেছে।
পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম রবি কাটটাম এবং তিরুপতি সোধী। দু’জনেই নেলা কাঙ্কের গ্রামেরই বাসিন্দা ছিলেন। পুলিশ আরও জানিয়েছে, তাঁদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের দাগ স্পষ্ট। তবে এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনও অস্ত্র উদ্ধার হয়নি।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে উসুর থানার পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব বলেছেন, ঘটনার যথাযথ তদন্ত করা হবে। অভিযুক্তদের খোঁজ চলছে।