কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় মৃত ৮ 

0
118
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
ইউক্রেনের রাজধানী কিয়েভে আছড়ে পড়ল রুশ ব্যালিস্টিক মিসাইল। শনিবার সকাল থেকে রুশ সেনার হামলায় কার্যত তছনছ গোটা শহর।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, মিসাইল হামলায় মৃত ৮, আহত ১৭। সংখ্যাটা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বেরিডেনকো এক্স-এ বলেছেন, কিয়েভে এই হামলার ফলে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং একটি কিন্ডারগার্টেন সহ বিভিন্ন বেসামরিক প্রতিষ্ঠানগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলি ডিনিপ্রো, খারকিভ এবং সুমির জ্বালানি গ্রিড, রেলপথ এবং বাড়িগুলিকেও লক্ষ্যবস্তু করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে যে, তাদের বাহিনী রাতারাতি ১২১ টি ইউক্রেনীয় ড্রোন ভূপতিত করেছে, যার মধ্যে সাতটি মস্কোর দিকে উড়ে আসা ড্রোনও রয়েছে।