ভাঙড়ে কাইজার আহমেদের পার্টি অফিসে ভাঙচুর

0
160
ছবি সৌজন্যে : নিজস্ব
ভাঙড়ে তৃণমূল নেতা কাইজার আহমেদের পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি লুট করার অভিযোগ উঠেছে।
সূত্রের খবর, তৃণমূল নেতা জাহাঙ্গির খান জয়নগরের একটি সভা থেকে জানান যে তিনি জয়নগর, যাদবপুর, ডায়মন্ড হারবার লোকসভা এবং মথুরাপুর লোকসভা কেন্দ্রের একটি বিধানসভার দায়িত্ব পেয়েছেন। তাঁর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও জানান তিনি।
এই সভার ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতেই কাইজার আহমেদ এবং তাঁর অনুগামীরা আতশবাজি জ্বালিয়ে উদ্‌যাপন শুরু করেন। তাঁর কিছুক্ষণ পরেই একদল দুষ্কৃতী এসে তাঁর পার্টি অফিসে ভাঙচুর চালায়। এর পরেই ভাঙড় থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। বর্তমানে কাইজার আহমেদের পার্টি অফিস ঘিরে রেখেছে পুলিশ বাহিনী।