গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home International বিজ্ঞাপন : কানাডার উপরে ১০% শুল্ক ট্রাম্প-র

    বিজ্ঞাপন : কানাডার উপরে ১০% শুল্ক ট্রাম্প-র

    0
    75
    ছবি সৌজন্যে : এক্স
    বিজ্ঞাপনে ভুয়ো প্রচার চালানোর অভিযোগে এবার এশিয়া সফরের আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোপে পড়শি দেশ কানাডা।
    এক ধাক্কায় তাদের পণ্যে আরোপিত শুল্কের পরিমাণ ১০ শতাংশ বাড়িয়ে দিয়েছেন তিনি। রবিবার ভোরে, ভারতীয় সময় মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এশিয়ায় দীর্ঘ সফর রয়েছে তাঁর। দক্ষিণ কোরিয়ায় এশীয়-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন শীর্ষর আলোচনাচক্রে যোগ দেবেন তিনি।
    সেখানেই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও আলাদা করে বৈঠক করতে পারেন। এই সফরে রওনা হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় কানাডার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দাবি, ভুয়ো তথ্য প্রচার করা হচ্ছে জেনেও বিজ্ঞাপনটি তুলে নিতে পদক্ষেপ করেনি কানাডা সরকার।