অভিবাসন : বিক্ষোভে উত্তাল আয়ারল্যান্ড

0
158
ছবি সৌজন্যে : এক্স

অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আয়ারল্যান্ড। দেশটির রাজধানী ডাবলিনের স্যাগার্ট এলাকায় পুলিশের সঙ্গে বড় সংঘর্ষ শুরু হয়েছে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের।

পুলিশকে লক্ষ্য করে হামলার অভিযোগে দু’ দিনে ডাবলিন থেকে ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভের সূত্রপাত ২০ অক্টোবর। এদিকে সম্প্রতি নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আয়ারল্যান্ডের পুলিশ। আটক নথিবিহীন অভিবাসীদের রাখা হচ্ছে বিভিন্ন হোটেলে। এর আগে স্যাগার্টের সিটিওয়েস্ট হোটেল থেকে ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করে আইরিশ পুলিশ।

ওই ব্যক্তির বিরুদ্ধে ১০ বছর বয়সের এক মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ ছিল।এই ঘটনা প্রচারিত হওয়ার পর সিটিওয়েস্ট হোটেল ও তার আশপাশের এলাকায় বিক্ষোভ শুরু করেন অভিবাসনবিরোধী আন্দোলনকারীরা।পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। অতি উৎসাহী বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা করে বসে।