গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs ২০ দিনের মধ্যে রাজপুর-সোনারপুরে ডেঙ্গিতে এবার মহিলার মৃত্যু

    ২০ দিনের মধ্যে রাজপুর-সোনারপুরে ডেঙ্গিতে এবার মহিলার মৃত্যু

    0
    189
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাজপুর-সোনারপুরে ডেঙ্গি আক্রান্ত মহিলার মৃত্যু হয়েছে। মাত্র ২০ দিন আগে লক্ষ্মীপুজোয় ওই মহিলারই এক আত্মীয়ের মৃত্যু হয়েছিল।

    জানা গিয়েছে ওই এলাকার ৩৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরণীর বাসিন্দা বছর ৪৪-র বন্দনা সর্দার বেশকিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসার পর এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। শনিবার হাসপাতালে মৃত্যু হয় মহিলার। ৬ অক্টোবর মহিলার পরিবারের এক আত্মীয় বছর ৪৫-র বিপ্লব সর্দার নামে আরেকজনের ডেঙ্গিতে মৃত্যু হয়েছিল। ওই ওয়ার্ডের আরও অনেকে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

    নিকাশির বেহাল দশা নিয়ে পুরসভার বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। মৃত্যুর খবর পেয়ে এলাকায় কাউন্সিলর দেবব্রত মণ্ডল গেলে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বাসিন্দারা।