
অটো চালকদের সঙ্গে বচসায় ফ্ল্যাটে ঢুকে কাস্টমস অফিসারের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রাজপুরে নিজের ফ্ল্যাটেই আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় শুল্ক আধিকারিক।
আবাসনে ঢোকার সময়ে তাঁর গাড়িতে ধাক্কা মারে একটি অটো। অভিযোগ কাস্টমস অফিসারের। এরপরেই অটোচালকের সঙ্গে কাস্টমস অফিসার প্রদীপ কুমারের সঙ্গে বচসা বাধে। বচসার পর দলবল নিয়ে আবাসনে চড়াও হন অটোচালক বলে অভিযোগ। এরপর কাস্টমস অফিসারের ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব চালায় ৫০ থেকে ৬০ জন। ভাঙচুর চালানো হয় ফ্ল্যাটে।
আবাসনের সিসি ক্যামেরায় ধরা পড়েছে অভিযুক্তদের ছবি। সোনারপুর থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে।







