গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National পঞ্চায়েত সদস্যদের দ্বিগুণ ভাতা, ৫০ লক্ষ বিমা: তেজস্বী

    পঞ্চায়েত সদস্যদের দ্বিগুণ ভাতা, ৫০ লক্ষ বিমা: তেজস্বী

    0
    115
    ছবি সৌজন্যে : এক্স
    তিনি মুখ্যমন্ত্রী হলে পঞ্চায়েত সদস্যদের ভাতা দ্বিগুণ করে দেবেন, পাশাপাশি তাঁরা ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাবেন। বিহার নির্বাচনের আগে সাংবাদিকদের সামনে এই প্রতিশ্রুতি দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
    মহাগঠবন্ধন জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর কথায়,পঞ্চায়েতি রাজ আর গ্রাম কাছারির সদস্যরা দীর্ঘদিন ধরে পেনশনের দাবি জানিয়ে আসছেন। তাঁরা ৫০ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাবেন। শুধু তাই নয়, যারা গণবণ্টন ব্যবস্থায় যুক্ত তাঁদের কমিশনও বাড়ানো হবে। ভোটের মুখে পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং রেশন ব্যবস্থার সঙ্গে যুক্তদের কমিশন বাড়ানোর এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ।
    তেজস্বী যাদব জানিয়েছেন, এই পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের নিজস্ব সংগঠন থাকে। ভাতা দ্বিগুণ হতে পারে, এই আশায় তাঁরা যদি নিজেদের সংগঠন নিয়ে ইন্ডিয়া জোটের হয়ে ভোটে করান, তাহলে বিজেপির শক্ত সংগঠনের মোকাবিলা করা যাবে।