
বালুচিস্তান সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য সুপারস্টার সালমান খানকে জঙ্গি বলে ঘোষণা করেছে পাকিস্তান। সম্প্রতি রিয়াধে জয় ফোরাম ২০২৫ অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সালমান খান বালুচিস্তান নিয়ে একটি বেফাঁস মন্তব্য করে বসেন।
তিনি পাকিস্তান এবং বালুচিস্তানকে আলাদা হিসাবে উল্লেখ করেছিলেন। আর অভিনেতার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তোলপাড় পড়ে যায়। যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ। পাকিস্তান থেকে নিজেদেরকে আলাদা করার জন্য বহুদিন ধরেই লড়াই চালাচ্ছে বালুচিস্তান।
এমন পরিস্থিতিতে ভাইরাল ভিডিওতে সালমানের ওপর ক্ষুব্ধ হয়েছে পাকিস্তানি সরকার। তাঁকে পাকিস্তানের ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের চতুর্থ তফশিলের আওতায় রাখা হয়েছে, যা সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের জন্য একটি কালো তালিকা, যার মধ্যে কঠোর নজরদারি চলাচলের বিধিনিষেধ এবং সম্ভাব্য আইনি ব্যবস্থা অন্তর্ভুক্ত।
