গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Video News মেয়রের বাড়ির কাছে খুন, চেতলার ওসি বদল

    মেয়রের বাড়ির কাছে খুন, চেতলার ওসি বদল

    0
    114

    মেয়রের বাড়ির কাছে মদ্যপানের আসরে খুনের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই চেতলা থানার ওসি সুখেন্দু মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় চেতলা থানার দায়িত্ব দেওয়া হয়েছে অমিতাভসরখেলকে। তিনি আলিপুর থানার অতিরিক্ত ওসি হিসেবে নিযুক্ত ছিলেন। শনিবার রাতে পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে অশোক পাসোয়ান নামে এক যুবককে গলায় শাবল ঢুকিয়ে দেন তার এক সঙ্গে। ওই অবস্থায় রাস্তা দিয়ে প্রায় ১০০ মিটার দৌঁড়ে যান অশোক। তারপরেই রাস্তার ওপর পড়ে যান তিনি। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।