
উত্তর প্রদেশের দিল্লি কানপুর রেললাইনে নির্মমভাবে খুন হয়েছেন বীরভূমের বাঙালি আদিবাসী পরিযায়ী শ্রমিক পথিক হেমব্রম। ইতিমধ্যেই সোমবারই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাংসদ সমীরুল ইসলাম এবং অন্যান্য আদিবাসী নেতারা ওই শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতে যান।
তৃণমূল কংগ্রেসের সেই পোস্টে লেখা হয়েছে, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যেন বিজেপির ভাড়াটে খুনিদের হাতে বাংলার মানুষ নির্যাতিত হলে, তারা হস্তক্ষেপ না করে। রবিবার রাত দুটো নাগাদ পারুই থানার পুলিশ তাঁদের বাড়িতে গিয়ে গোটা বিষয়টি পরিবারের সদস্যদের জানান। আধার কার্ড দেখে পরিবারের সদস্যরা শনাক্ত করেন।
মৃতের ভাইয়ের স্ত্রী বলেন, আলাদা করে কিছুই জানতে পারেননি। পুলিশ রাত দুটোয় এসে ছবি দেখায়। দেখি রেললাইনের ধারে দেহ পড়ে রয়েছে। দেখে মনে হচ্ছে খুন করা হয়েছে।







