গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata রাজ্য প্রশাসনে রদবদল, বদল ৬৪ আইএএস

    রাজ্য প্রশাসনে রদবদল, বদল ৬৪ আইএএস

    0
    167
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এসআইআর-র দিন ঘোষণার আগে, রাজ্যে সব মিলিয়ে ৬৪ জন আইএএস-এর বদলি করা হয়েছে। বদলি করা হয়েছে ৫ জন ডব্লুবিসিএস আধিকারিককে।
    অন্যত্র বদলি করা হল ১০ জন জেলাশাসককে। একইসঙ্গে বদলি করা হল বেশ কয়েকজন এডিএম ও এসডিও-কে। যদিও রাজ্য প্রশাসনের দাবি এসআইআর-র কোনও ব্যাপার নয়, রুটিন বদলি। ভোটের দিকে তাকিয়েই এই বদলি, মনে করছে আধিকারিক মহল। নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাজ্যে সব মিলিয়ে মোট ৬৪ জন আইএএস-এর বদলি করা হয়েছে। সঙ্গে ৫ জন ডব্লুবিসিএস অফিসারকেও বদলি করা হয়েছে। এসআইআর ঘোষণা করার আগে রাজ্য সরকার এই বদলিটা করল। তার কারণ যে সমস্ত অফিসারেরা, তিন বছরের বেশি, বিভিন্ন পদে রয়েছে, সেই সমস্ত পদে বদলি করা দরকার। নাহলে ইলেকশন কমিশন সরিয়ে দেয়।
    ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী, তিন বছরের বেশি কোনও অফিসারদের দিয়ে, নির্বাচনের কাজ করানো হয় না।  এসআইআর ঘোষণা করার আগেই, এই বদলি নিয়ে বিভিন্ন মহলে এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে।