
সিপিএম এর সব দফতর থেকে পাওয়া যাবে ২০০২ এর ভোটার তালিকা। মানুষকে সব রকম সহায়তা করা হবে। এসআইআর নিয়ে ভয়ের কিছু নেই।
সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছেন, এসআইআরের নাম করে মানুষকে ভয় দেখানো হচ্ছে। রাজ্য জুড়ে সিপিএম ভোটার সহায়তা কেন্দ্র করবে। প্রতিটা নির্বাচনের আগে বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে ভয় দেখানো হয়। এসআইআর সেই রকম এক প্রক্রিয়া। সিপিএম-র দায়িত্ব সমাজ তৈরি করা। সিপিএম রাজ্য সম্পাদক জানিয়েছেন সংকট মুক্ত বাংলা গড়ার শপথ নিয়ে নভেম্বর মাসের শেষ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বাংলা বাঁচাও যাত্রা করবে সিপিএম।
এদিকে, কংগ্রেস নেতা অধীর চৌধুরি বলেছেন, এসআইআর নিয়ে অবাক হওয়ার কিছু নেই, কিন্তু আগেও কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। আর তা যদি হয় তাহলে কংগ্রেস বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে।
