বাঁকুড়ায় ক্রেন উলটে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২ যুবক

0
632
ছবি সৌজন্যে : নিজস্ব
রাস্তার ধারে পথবাতি লাগানোর সময় ক্রেন উলটে মৃত্যু হয়েছে ২ যুবকের। দুর্ঘটনায় জখম শিশু-সহ ৭ জন।
মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার হিড়বাঁধ থানার বহড়ামুড়ি গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক সনু চক্রবর্তী। স্থানীয় সূত্রে খবর, বহড়ামুড়ি এলাকায় বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়কের রাস্তার পাশে পথবাতি লাগানোর জন্য একটি ক্রেন আনা হয়েছিল। সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ কাজ চলার সময় আচমকাই ক্রেনটি উল্টে গিয়ে বিপত্তি ঘটে। রাস্তার পাশে একটি সেলুনের উপরে পড়ে। দুর্ঘটনায় অনেকেই জখম হন। দুই থানা থেকেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে চার জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই সনু চক্রবর্তী নামে বছর ২৩-এর ওই যুবক মারা যান।
 ঘটনার পরে বহড়ামুড়িতে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।