গতি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মান্থা, বাংলাতেও দুর্যোগের আশঙ্কা

0
178
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘণ্টায় ১৮ কিলোমিটার গতিতে স্থলভাগের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় মান্থা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, মঙ্গলবার, মান্থার ল্যান্ডফলের দিনে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি।
বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবারও এই জেলাগুলিতে ঝড়বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।