আধ ঘণ্টার ব্যবধানে দক্ষিণ চীন সাগরে রহস্যজনক দুর্ঘটনা

0
153
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আধঘন্টার ব্যবধানে দক্ষিণ চীন সাগরে রহস্যজনক ভাবে আছড়ে পড়ল মার্কিন নৌসেনার যুদ্ধবিমান ও হেলিকপ্টার। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা যাচ্ছে, রবিবার রুটিন টহলদারির সময় এই দুর্ঘটনাটি ঘটেছে। তবে এই দুর্ঘটনার কারণ খুঁজতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মার্কিন নৌবাহিনী। মার্কিন সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ২৬ অক্টোবর স্থানীয় সময় দুপুরে উড়েছিল ‘ব্যাটল ক্যাটস’ নামে পরিচিত MH-60R সিহক হেলিকপ্টার। তবে ওড়ার কিছুক্ষণ পর ২.৪৫ নাগাদ  চীন সাগরে ভেঙে পড়ে সেটি। অভিযান চালিয়ে কপ্টারে থাকা তিন ক্রু মেম্বারকে উদ্ধার করা হয়।

এর  ঠিক আধ ঘণ্টা পর মার্কিন রণতরী থেকে রুটিন অভিযানের অংশ হিসেবে আকাশে ওড়ে নৌসেনার FA-18F সুপার হর্নেট যুদ্ধবিমান।  সেটিও আছড়ে পড়ে সমুদ্রে। দুটি ঘটনাতেই ক্রু মেম্বারদের উদ্ধার করা হয়েছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য দক্ষিণ চীন সাগরে আমেরিকার অবস্থান কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।