গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata মান্থা : দুর্যোগ হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

    মান্থা : দুর্যোগ হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

    0
    156
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মান্থা। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্যোগ হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও।
    অসময়ের এই বৃষ্টিতে ফুলকপি, বাঁধাকপি চাষের ক্ষতি হতে পারে বলে মনে করেন কৃষকেরা। কলকাতায় মঙ্গলবার সকালে রোদ ঝলমলে আকাশ। তবে বেলা বাড়লে হাওয়া বদলের সম্ভাবনা। আকাশ ধীরে ধীরে মেঘলা হতে থাকবে। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা। বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে।
    শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে ৩১ অক্টোবর পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি – ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।