গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home East Burdwan নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ ভাই 

    নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ২ ভাই 

    0
    1017
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ছটপুজো উপলক্ষে স্নান করতে নেমে ভাগীরথী নদীতে তলিয়ে গেল দুই ভাই। দুর্ঘটনাটি ঘটেছে ভোর পাঁচটায় , পূর্ব বর্ধমানের কাটোয়ার দেবরাজপুরঘাটে ।
    ডুবে যাওয়া ওই দুই তরুণকে খুঁজতে ইতিমধ্যেই নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ বাহিনীর নজরদারি বোট। নিখোঁজ দুই যুবকের নাম শিবম সাউ (২৫) ও সুজন সাউ (১৮)। জানা যাচ্ছে, সম্পর্কে তারা তুতো ভাই। কাটোয়ার ন্যাশনালপাড়ার বাসিন্দা। আত্মীয় পরিজনদের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় কার্যত শোকের ছায়া গোটা এলাকায়।
    স্থানীয়দের অভিযোগ , দেবরাজপুর ঘাট বরাবরই বিপজ্জনক। বারবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন।