
তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের স্ত্রীর কাছে ২ টো ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দ অধিকারী।
তাঁর দাবি বারুইপুর পশ্চিমের ১৪৫ নম্বর বুথ এবং কুলতলির ১২০ নম্বর বুথে নাম রয়েছে নমিতা সর্দারের। বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়কের স্ত্রী বারুইপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায় এইভাবেই চুরি করে ভোটে যেতে তৃণমূল, আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
তিনি আরও বলেছেন মুখে গণতন্ত্রের কথা বললেও তৃণমূল নেতারা নিজের সম্পত্তি বলে মনে করেন। তিনি নির্বাচন কমিশনের কাছে ডুপ্লিকেট ভোটার কার্ড বাতিল করে এফআইআর দায়ের দাবি তুলেছেন।
