সবচেয়ে সুদর্শন লোক, মোদীর কম্পের প্রশংসায় ট্রাম্প

0
110
ছবি সৌজন্যে : এক্স
এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রূপেরও প্রশংসা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, নরেন্দ্র মোদী সবচেয়ে সুদর্শন লোক।
এও জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী মোদীকে তিনি সম্মান করেন। তার পরেই প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করতে চলেছে আমেরিকা। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলির অর্থনৈতিক বোঝাপড়া সংক্রান্ত গোষ্ঠী এপিইসি-র বৈঠকে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সে দেশের গিয়োনজু শহরে এপিইসি-র সিইও পর্যায়ের বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, শীঘ্রই ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি করবে আমেরিকা। প্রধানমন্ত্রী মোদীর প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। দুজনের মধ্য দারুণ সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেও প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, ভারতের প্রধানমন্ত্রী দর কষাকষিতে দুর্দান্ত। তা সত্ত্বেও তাঁরা লড়াই করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।