গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবং ধনুষের বাড়িতে বোমাতঙ্ক

    দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবং ধনুষের বাড়িতে বোমাতঙ্ক

    0
    83
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বোমাতঙ্ক ছড়িয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবং তাঁর প্রাক্তন জামাই ধনুষের বাড়িতে। সম্প্রতি তামিলনাড়ুর ডেপুটি জেনারেল অফ পুলিশের মেলে ওই দুই তারকার বাড়িতে বোমা রাখা আছে বলে খবর আসে।
    দক্ষিণী সিনেমার দুই সুপারস্টারের বাড়িতে বোমা রাখার খবরকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় চেন্নাইতে। তদন্তে নামে চেন্নাই পুলিশ। বোমা রাখার মেল পেয়ে তড়িঘড়ি ধনুষ ও রজনীকান্ত দু’জনের বাড়িতেই পৌঁছয় পুলিশের বন্ধ স্কোয়াড। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয় দুই তারকার বাড়ি। বাড়ি ও লাগোয়া অঞ্চলে তল্লাশি চালিয়ে কোনও সন্দেহজনক জিনিস বা বিস্ফোরকের খোঁজ মেলেনি। রজনীকান্ত ও ধনুষের বাড়ির নিরাপত্তারক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
    খুঁটিয়ে দেখা হয়েছে সিসিটিভি ফুটেজও। দুই ক্ষেত্রেই কোনও অজ্ঞাতপরিচয়ের ব্যক্তির বাড়িতে ঢোকার কোনও তথ্য মেলেনি। বোমার রাখার খবর সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছে তদন্তকারী দল।