এসআইআরের নামে জুজু দেখানো বন্ধ হোক: বিমান

0
79
ছবি সৌজন্যে : নিজস্ব
এসআইআরের নামে জুজু দেখানো বন্ধ হোক। কলকাতায় সিইও দফতরের সামনে বিক্ষোভ থেকে সুর চড়িয়েছে বামেরা।
ওই মঞ্চ থেকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন একটাও বৈধ ভোটার যাতে বাদ না যায় সেটা খেয়াল রাখতে হবে। বামেরা চান সঠিক ও শুদ্ধ তালিকা তৈরি হোক। শুধু নাগরিকদের ঘাড়ে দায়িত্ব দিলে চলবে না, বিএলওদের দায়িত্ব পালন করতে হবে। তবে সিএএ বিরোধিতা বামেরা চালিয়ে যাবে। বিমান বসু আরও বলেছেন ভোটার তালিকা স্বচ্ছ করা, মৃত ভোটারের নাম বাদ দেওয়া সবই নির্বাচন কমিশনের কাজ। এর দায় জনগণের ওপর চাপালে হবে না। কোনও প্রকৃত নাগরিকের নাম বাদ না যাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিমান বসু আরও বলেছেন মানুষকে ভয় দেখিয়ে কখনও ভোটার তালিকা নির্ভুল করা যায় না। বিজেপি এবং তৃণমূল যেই আতঙ্ক ছড়াচ্ছে তা ঠিক নয়।
তিনি আরও বলেছেন বিজেপি কমিশনকে ব্যবহার করছে আর তৃণমূল কমিশনকে আক্রমণ করছে। এসআইআর নিয়ে বাইনারি তৈরি করতে চাইছে।