
অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূণিঝড় মান্থা ল্যান্ডফলের পর শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর জেরে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বুধবার সকালে মান্থা শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর স্থলভাগের ওপর দিয়ে দক্ষিণ ছত্তিশগড়ের কাছে পৌঁছবে। এর জেরে বৃহস্পতিবারের শুক্র এবং শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়ায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এদিকে শুক্রবার দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বৃষ্টি বাড়বে দুই ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের কিছু এলাকা। তবে রবিবার থেকে বৃষ্টিপাত কমবে। এদিকে বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে। বাকি জেলাগুলোয় ভারী বৃষ্টিপাত চলবে। এদিকে মঙ্গলবার দমকা হওয়ায় জগদ্ধাত্রী পুজোয় মণ্ডপ ভেঙে পড়ার পর কড়াকড়ি করেছে জেলা প্রশাসন। ১৮০টি পুজো কমিটিকে উঁচু তোরণ খুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে অকাল বর্ষণে ঘুম উড়েছে কৃষকরা।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চাষের ব্যাপক ক্ষতি আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন মণ্ডপে তোরণ খোলার কাজ শুরু হয়েছে।
