গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment বিতর্কিত টুইট, ক্ষমা চাইলেন কঙ্গনা

    বিতর্কিত টুইট, ক্ষমা চাইলেন কঙ্গনা

    0
    85
    ছবি সৌজন্যে : এক্স

    ২০২০ সালের শেষের দিকে কৃষক আন্দোলনের জেরে উত্তাল হয়ে উঠেছিল উত্তর ভারত। হাজারো আন্দোলনকারী শামিল হন দিল্লির রাজপথে।সেই আন্দোলনের বিরোধীতা করে পর পর আক্রমণাত্মক টুইট করেছিলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত।

    কৃষক বিক্ষোভে শামিল হওয়া এক বৃদ্ধাকে তিনি ,শাহিনবাগের দাদি, বিলকিস বানো বলেও ব্যাখ্যা করেন। পাঁচ বছর পর সেই ঘটনার জন্য এবার ভাতিন্দা আদালতে ক্ষমা চাইলেন কঙ্গনা।আদালতের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেছেন, ভাতিন্দায় আসার পর তাঁর খুব ভালো লাগছে। তাঁর ফ্যানরা এখানে ভিড় করেছেন। কৃষক আন্দোলনের সময় একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। তিনি মাতাজির স্বামীকে বিশেষ বার্তা পাঠিয়েছেন।কঙ্গনা আরও বলেছেন, ওই পোস্টটি একটি রিটুইট ছিল, যেটি সাধারণ মিম হিসাবে ব্যবহৃত হয়েছিল। বৃদ্ধার স্বামীর সঙ্গে এটি নিয়ে আলোচনাও করেছেন। সেই সময় দেশব্যাপী একাধিক প্রতিবাদ হয়েছিল। কেউ একজন ওই মিমের নিচে কমেন্ট করেছিলেন। এর জেরেই বিতর্ক তৈরি হয়। এই ভুল বোঝাবুঝির জন্য কঙ্গনা রানাউত দুঃখ প্রকাশ করেছেন।প্রসঙ্গত, শুরু থেকেই কৃষক বিদ্রোহের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন কঙ্গনা।একের পর এক টুইট করেন তিনি। সেই সময় কৃষক আন্দোলনে শামিল হওয়া মাহিন্দর কৌর নামে এক বৃদ্ধার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। অনেকেই তাঁকে শাহিনবাগের দাদি বিলকিস বানো বলে ব্যাখ্যা করেন। কঙ্গনাও একই কাজ করেন।

    সেই ছবি টুইটারে শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, হা, হা, ইনি তো সেই দাদি, যাঁকে টাইমস ম্যাগাজিনের প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় রাখা হয়েছিল।এঁকে তো ১০০ টাকার বিনিময়েই পাওয়া যায়। কঙ্গনার ওই টুইটের তীব্র প্রতিবাদ করেন নেটিজেনরা। সেই ঘটনার পাঁচ বছর পর অবশেষে ক্ষমা চাইলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।