দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নেই, বাতাসের মান খারাপ

0
154
ছবি সৌজন্যে : এক্স
মেঘের বীজ বুনেও লাভ হয়নি। দিল্লিতে নামেনি কৃত্রিম বৃষ্টি! ফলে দিল্লির বাতাসে কমেনি দূষণের মানও। বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা রাজধানী।
সেখানকার বাতাসের গুণগত মান খুব খারাপ। অনেকেই ভুগছেন শ্বাসকষ্টজনিত সমস্যায়।সিপিসিবি-র তথ্য বলছে, দিল্লির বাতাসের সামগ্রিক গুণগত মানের সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩৫২-এ দাঁড়িয়েছে, যা মঙ্গলবারের গড় একিউআইয়ের তুলনায় ৮০ বেশি। দিল্লির ৩৮টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩২টি জায়গার বায়ুর মান খুব খারাপ পর্যায়ে রয়েছে।
কয়েকটি জায়গায় আবার একিউআই ভয়ানক পর্যায়ে পৌঁছেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি হল বিবেক বিহার, একিউআই ৪১৫, আনন্দ বিহার, একিউআই ৪০৯। অত্যন্ত খারাপ অবস্থা ওয়াজিরপুরের, একিউআই ৩৯৪।