গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata সঞ্জয়ের ভাগ্নির দেহ, ছেলে-বউমার বিরুদ্ধে খুনের অভিযোগ ঠাকুমার

    সঞ্জয়ের ভাগ্নির দেহ, ছেলে-বউমার বিরুদ্ধে খুনের অভিযোগ ঠাকুমার

    0
    106
    ছবি সৌজন্যে : ফাইল
    আলমারি থেকে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়ের ভাগ্নির মৃত্যুতে ছেলে-বউমার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন ঠাকুমা।
    দিন দশেক আগে নিউ আলিপুরে বছর দশেকের নাবালিকার ঝুলন্ত দেহ আলমারি থেকে উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। অভিযুক্ত বাবা ভোলা সিং এবং নাবালিকার মাসি তথা সৎ মা পূজা সিংকে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। নাতনি সঞ্জনার মৃত্যুতে প্রথম থেকেই ছেলে এবং বউমার বিরুদ্ধে খুনের অভিযোগ করে আসছিলেন ঠাকুমা। তাঁর দাবি নাতনি প্রায়ই বাবা এবং সৎ মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ করত। ঠাকুমা এও দাবি করেছিলেন সঞ্জয়ের ছোড়দি পূজার সঙ্গে ছেলে ভোলার সম্পর্কের কারণেই আত্মহত্যা করেছে প্রথমপক্ষের স্ত্রী তথা সঞ্জয়ের বড়দি ববিতা।
    ২০ অক্টোবর কালীপুজোর রাতে নিউ আলিপুরের বিদ্যাসাগর কলোনি বাড়ি থেকে ক্লাস ফাইভের সঞ্জনার দেহ উদ্ধার হয়েছিল।