
বিবাহিত হয়েও যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠতে বীরভূমের তৃণমূল কাউন্সিলরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিযুক্ত রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সেকথা জানিয়েছেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন অভিযুক্তকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্যাতিতা তরুণীর দাবি রামপুরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়নাথ সাউে সঙ্গে ২০১৫-য় ভোটার লিস্টে নাম তুলতে গিয়ে পরিচয় হয়। বিবাহিত হয়েও অবিবাহিত দাবি করে তার থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ধর্ষণ করেছেন বলে অভিযোগ।
পরবর্তীতে গর্ভবর্তী হয়ে পড়লে সন্তানের জন্ম দেন তিনি। তারপরেও বিয়ে করতে অস্বীকার করেন। বাধ্য হয়ে রামপুরহাট থানায় অভিনে দায়ের করেছেন নির্যাতিতা।
