রামায়ণে পারিশ্রমিক ছাড়াই বিবেকের কাজ

0
167
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বিবেক ওবেরয়ের হাতে এই মুহূর্তে বেশ কিছু কাজ রয়েছে। যার মধ্যে অন্যতম,রামায়ণ। রণবীর কাপুরের সঙ্গে বিভীষণের চরিত্রে এই সিনেমায় দেখা যাবে বিবেককে।

যে চরিত্রে তাকে দেখতে মুখিয়ে ফ্যান ফলোয়াররা।তবে বিবেক সবচেয়ে বড় চমক দেখিয়েছেন সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে রামায়ণ-এ অভিনয় করার সিদ্ধান্ত নিয়ে। কিন্তু কেন এই সিদ্ধান্ত?একটি সাক্ষাৎকারে বিবেক বলেছেন, প্রযোজক নমিত মলহোত্রকে বলেছেন এই সিনেমায় অভিনয়ের জন্য এক পয়সাও লাগবে না। এই অর্থ তিনি ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য দান করতে চান। এভাবেই তিনি একটু ওদের পাশে থাকতে চান। তবে ছবিটা নিঃসন্দেহে ভারতীয় সিনেমাকে অনেকটা উচ্চস্থানে পৌঁছে দেবে।বিবেক আরও বলেছেন, রামায়ণ পৌরাণিক না ঐতিহাসিক, এই বিষয় নিয়ে লড়াই দীর্ঘদিনের। তিনি যদিও বিশ্বাস করেন এটা একেবারেই ঐতিহাসিক কাহিনি। এবং এই কাজটা তাঁর জীবনের দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে বলাই যায়। তাঁর এখনও আরও কয়েকদিনের শুটিং বাকি রয়েছে।

পুরো ইউনিটের কলাকুশলী যেমন নমিত, নীতেশ, যশ, রকুলপ্রীতের সঙ্গে খুবই আনন্দ করে কাজ করেছেন।