গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Birbhum ইলামবাজারে এসআইআর আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ

    ইলামবাজারে এসআইআর আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ

    0
    532
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বয়স ৯৫, তারপরেও ২০০২-এ ভোটার তালিকায় নাম নেই, এই আতঙ্কে এবার বীরভূমের ইলামবাজারের বৃদ্ধ-র আত্মহত্যার অভিযোগ উঠেছে।

    ২০০২-র ভোটার লিস্টে নাম না থাকায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, এসআইআর ঘোষণা হতে এই আতঙ্কে ছিলেন বছর ৯৫-র ক্ষিতীশ মজুমদার। এমনটাই দাবি পরিবারের। ৩০ বছর আগে ক্ষিতীশ মজুমদারের পরিবার বাংলাদেশ থেকে পশ্চিম মেদিনীপুরে আসেন। সেখানেই বসবাস শুরু করেন। এরপর ৫-৬ মাস আগে বীরভূমের ইলামবাজারে মেয়ে বাড়িতে গিয়েছিলেন ক্ষিতীশ মজুমদার। সেখানেই থাকছিলেন ক্ষিতীশ মজুমদার। বার বার বলতেন তাঁর নাম হযত ২০০২-র ভোটার তালিকায় নেই।

    রাতে খাওয়া দাওয়ার পর শুতে গিয়েছিলেন। এরপর বৃহস্পতিবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়।