গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata জাস্টিস ফর প্রদীপ কর, মিছিল তৃণমূলের, ফরগেট আরজি কর, প্রশ্ন শমীকের

    জাস্টিস ফর প্রদীপ কর, মিছিল তৃণমূলের, ফরগেট আরজি কর, প্রশ্ন শমীকের

    0
    78
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এনআরসি আতঙ্কে আত্মহত্যার অভিযোগের পরেই বুধবার আগরপাড়ার বাসিন্দা মৃত প্রদীপ করের বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    আর জি করের ধাঁচে জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান তুলে আন্দোলনে নামার ডাক দিয়েছিলেন। পরের দিনই আগরপাড়া স্টেশন থেকে বিটি রোড তেঁতুলতলা পর্যন্ত জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান দিয়ে মিছিল করেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব সহ কর্মীরা। জাস্টিস ফর প্রদীপ কর, ফরগেট আর জি কর। এটা পশ্চিমবঙ্গের মানুষ বোঝেন। পাল্টা আক্রমণ করেছেন শমীক ভট্টাচার্য। তাঁর কথায় মিছিল করুন, দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সামনে ধর্না দিলেও এসআইআর হবেই।
    যাই করুন না কেন সারা দেশে এসআইআর হচ্ছে, পশ্চিমবঙ্গেও হবে।