গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home International এপস্টেইন কেলেঙ্কারি: অ্যান্ড্রুর যুবরাজ তকমা প্রত্যাহার

    এপস্টেইন কেলেঙ্কারি: অ্যান্ড্রুর যুবরাজ তকমা প্রত্যাহার

    0
    105
    ছবি সৌজন্যে : এক্স
    যৌন কেলেঙ্কারিতে নাম জড়ানোয় নিজের ভাই প্রিন্স অ্যান্ড্রুর রাজকীয় খেতাব কেড়ে নিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস।
    বাকিংহাম প্যালেস একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তাঁর ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রুর সমস্ত রাজকীয় উপাধি, সম্মান এবং সুযোগ-সুবিধা কেড়ে নিয়েছেন। পাশাপাশি তাঁকে উইন্ডসরের বাসভবন খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। জেফ্রি এপস্টাইনের সঙ্গে প্রিন্স অ্যান্ড্রুর সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহ ধরে চাপ বেড়েছে ব্রিটিশ রাজপরিবারের উপর।
    নতুন করে সমালোচনার ঝড় ওঠার পরে এই ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এবার থেকে প্রিন্স অ্যান্ড্রর নাম হবে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। তিনি আর ডিউক অফ ইয়র্ক থাকবেন না। পাশপাশি, অ্যান্ড্রুর বহুদিনের বাসভবন, ৩০ কামরার উইন্ডসর প্রাসাদ ছেড়ে দিতে হবে তাঁকে।