
প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে তাঁকে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা জানিয়েছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের প্রাক্তন প্রধান সোনিয়া গান্ধী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সহ আরও অনেক প্রবীণ নেতা শক্তিস্থলে ইন্দিরা গান্ধীর সমাধিস্থলে ফুল অর্পণ করেছেন।
এক্স হ্যান্ডেল-এ মল্লিকার্জুন খাড়গে লিখেছেন, সাহসের প্রতীক ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবসে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। অন্যদিকে রাহুল গান্ধী লিখেছেন, ইন্দিরা গান্ধী শিখিয়েছেন যে ভারতের পরিচয় এবং আত্মসম্মানের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়।
এদিকে কংগ্রেস নেতা ইন্দিরা গান্ধীর হাতির পিঠে চড়ার ছবি দিয়ে পোস্ট করে লিখেছেন, ১৯৭৭ সালের ১৩ অগাস্ট এক বৃষ্টির দিনে তিনি প্রথমে গাড়ি, জিপ এবং ট্র্যাক্টরে ভ্রমণ করেছিলেন এবং তারপর হাতিতে চড়ে বিহারের প্রত্যন্ত গ্রাম বেলহিতে গিয়েছিলেন।




