গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata ২০০২-র ভোটার লিস্ট দেখা যাবে এবার নতুন ওয়েবসাইটে

    ২০০২-র ভোটার লিস্ট দেখা যাবে এবার নতুন ওয়েবসাইটে

    0
    336
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ওয়েবসাইটে ২০০২-র ভোটার তালিকা দেখতে সমস্যার অভিযোগ উঠতেই বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর বা সিইও-র পুরনো ওয়েবসাইট বাতিল করে নতুন ওয়েবসাইট চালু করেছে নিবাচন কমিশন।
    ওয়েবসাইটটির নাম https://ceowestbengal.wb.gov.in এই ওয়েবসাইটেই মিলবে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা। ২৭ অক্টোবর সোমবার এসআইআর ঘোষণা হয়। তার পরদিন মঙ্গলবার থেকেই নিষ্ক্রিয় হয়ে পড়েছিল রাজ্যের সিইও দফতরের ওয়েবসাইটটি। নির্বাচন কমিশন দাবি করেছিল একসঙ্গে অনেকে মিলে ওয়েবসাইট সার্চ করায় ক্র্যাশ করেছে। বিষয়টি নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। এই পরস্থিতিতে নতুন ওয়েবসাইট চালু করেছে সিইও দফতর। এই ওয়েবসাইটের মাধ্যমে এসআইআর সংক্রান্ত কাজকর্মও করা যাবে। বৃহস্পতিবারই সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সাইলেন্ট রিগিংয়ের অভিযোগ এনে সরব হয়েছে তৃণমূল।
    দলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখপাত্র কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন ২০০২-এ ভোটার লিস্টের হার্ড কপি আর কমিশনের ওয়েবসাইটে আপলোড করা তালিকায় বিস্তর ফারাক রয়েছে।