গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমে রামকৃষ্ণ মিশনের জয় জয় কার

    উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমে রামকৃষ্ণ মিশনের জয় জয় কার

    0
    1539
    ছবি সৌজন্যে : নিজস্ব

    উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের মেধাতালিকায় রামকৃষ্ণ মিশনের জয়জয়কার। এবার প্রথম দশে ৬৯ জন। যাদের মধ্যে শুধু সায়েন্স বিভাগেররই ৬৮ জন। মাত্র একজন কর্মাসের স্টুডেন্ট।

    প্রায় ৯৯ শতাংশ নম্বর পেয়ে যুগ্মভাগে মেধা তালিকায় শীর্ষে রয়েছে প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। দুজনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। দ্বিতীয় স্থানে রয়েছে ১০ জন। এদের মধ্যে ৪ জনই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। ৫ জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। তৃতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সোহম ভৌমিক।

    এদিকে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে দীপান্বিতা পাল, দৌলতপুর হাইস্কুলের ছাত্রী। পাশের নিরিখে প্রথমস্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। কলকাতা ১২ তম স্থানে।