
মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। তার আগে শনিবার থেকে নজরুল মঞ্চ, ডিরোজিও হল, জেসপ বিল্টিংয়ে ট্রেনিং শুরু হচ্ছে।
এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে ভোটকর্মী বিএলও ঐক্যমঞ্চ। এসআইআর ঘোষণা হতে নেতাকর্মীদের হুমকির মুখে পড়তে হচ্ছে বিএলওদের। এই অবস্থায় নিরাপত্তা সুনিশ্চিত করতে সিইও দফতরে চিঠি দিয়েছে বিএলও ঐক্যমঞ্চ। এদিকে কেন এসআইআর প্রয়োজন স্পষ্ট করুক কেন্দ্র। এসআইআর নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। এসআইআরের সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়েছে। পাশাপাশি মামলাকারী আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় আদালতের নজরদারিতে এসআইআর-র দাবি জানিয়েছেন।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে।
