গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata হাতের লেখা কি সত্যিই প্রদীপের, তদন্তে ফরেন্সিক

    হাতের লেখা কি সত্যিই প্রদীপের, তদন্তে ফরেন্সিক

    0
    91
    ছবি সৌজন্যে : ফাইল
    এনআরসি আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছিল, আগরপাড়ার বাসিন্দা প্রদীপ করের সুইসাইড নোটের আরও কিছু পাতার হদিশ মিলেছে।
    বেশকিছুদিন ধরে সুইসাইড নোট লেখার চেষ্টা করছিলেন তিনি। এমনটাই দাবি পরিবারের। মৃত প্রদীপ করের খাতায় আরও ৬ থেকে ৭টি পাতা উদ্ধার করেছে পুলিশ। ওই লেখায় রয়েছে এনআরসি আতঙ্ক। পুলিশের দাবি ওই লেখার মধ্যে বার্থ সার্টিফিকেট, দলিল নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন। যদিও প্রদীপ করের ডান হাতের ৪ টে আঙুল না থাকায় কিভাবে সুইসাইড নোট লিখেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।
    এই পরিস্থিতিতে সুইসাইড নোটটি আদৌ প্রদীপ করের লেখা কিনা খতিয়ে দেখতে আগরপাড়ার বাড়িতে গিয়েছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।